একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করার (𝙎𝙩𝙚𝙥 𝙗𝙮 𝙎𝙩𝙚𝙥)গাইডলাইন
আজকাল অনলাইনে বিজনেস করতে চাইলে প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার Facebook Business Page। এই পেজটাই আপনার অনলাইন দোকান, অফিস আর ব্র্যান্ডের মুখ।
কিন্তু সমস্যা একটাই,,
অনেকেই পেজ খুলে বসে থাকেন।
পোস্ট দেন কিন্তু রিচ আসে না।
ক্লায়েন্ট বিশ্বাস করে না।
কারণ?
পেজটা প্রফেশনালভাবে সেটআপ করা হয় না।
চলুন শুরু থেকে সঠিকভাবে একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করি।।
Step 1: পরিষ্কার লক্ষ্য ঠিক করুন (Goal Clear করুন)
পেজ খোলার আগে নিজেকে এই ৩টা প্রশ্ন করুন
আমি কি বিক্রি করতে চাই?
আমি কাদের জন্য কাজ করছি? (Target Audience)
এই পেজ থেকে আমি কী রেজাল্ট চাই? (Sale / Lead / Brand)
লক্ষ্য ক্লিয়ার না থাকলে কনটেন্টও কনফিউজড হবে।
Step 2: সঠিক Page Name নির্বাচন করুন
পেজের নাম হতে হবে
সহজ
মনে রাখার মতো
আপনার কাজের সাথে রিলেটেড
Extra Symbol, Emoji, Off-word ব্যবহার করবেন না
Step 3: Proper Category & Username সেট করুন
সঠিক Category বেছে নিন (Shop / Service / Education ইত্যাদি)
Username রাখুন ছোট ও ব্র্যান্ডের সাথে মিল রেখে।
Username না থাকলে পেজ প্রফেশনাল দেখায় না।
Step 4: High Quality Profile & Cover Photo
- Profile Picture
Logo থাকলে Logo দিবেন
না থাকলে ক্লিয়ার Face Branding
- Cover Photo
আপনি কী সার্ভিস দেন সেটা ক্লিয়ার করে লিখুন
Contact / Offer / Tagline যুক্ত করুন
Cover photo = আপনার প্রথম ইমপ্রেশন
Step 5: About Section ১০০% Complete করুন
এখানে লিখবেন
আপনি কে
কী সার্ভিস দেন
কেন মানুষ আপনাকে বিশ্বাস করবে
About সেকশনটা হতে হবে
সহজ ভাষায়
Human touch
Contact details যুক্ত করুন
Step 6: CTA Button ঠিকভাবে সেট করুন CTA হতে পারে
Call Now
Message
WhatsApp
ভুল CTA = Lost Client
Step 7: Content Strategy (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
একটা প্রফেশনাল পেজে শুধু সেল পোস্ট দিলে হবে না।
Follow করুন 80/20 Rule
80% Value Content
20% Promotional Content
Content Idea:
Educational Post
Problem & Solution
Client Review
Tips & Tricks
Behind the Scene
Step 8: Consistency & Branding
সপ্তাহে অন্তত 3–5 দিন পোস্ট
একই কালার, ফন্ট, টোন ব্যবহার করুন
হঠাৎ হঠাৎ গায়েব হবেন না
Consistency builds Trust.
Step 9: Inbox & Response Time
দ্রুত রিপ্লাই দিন
Auto reply সেট করুন
Professional Language ব্যবহার করুন
মানুষ আগে ব্যবহার দেখে, পরে দাম দেখে।
Step 10: Analyze & Improve
Facebook Insight দেখুন
কোন পোস্ট ভালো করছে বুঝুন
সেই টাইপের কনটেন্ট বাড়ান
স্মার্ট ওনাররা ডাটা দেখে ডিসিশন নেয়।
একটা বিজনেস পেজ মানে শুধু পেজ না
এটা আপনার ডিজিটাল পরিচয়।
আপনি যত প্রফেশনাল হবেন,
আপনার পেজ তত বিশ্বাসযোগ্য হবে,
আর ক্লায়েন্ট নিজে থেকেই আসবে ইনশাআল্লাহ ।।
Leave a Comment