SMARTOS: ২০ হাজার নারী ও পুরুষকে ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী করার মিশন

SMARTOS ২০ হাজার নারী ও পুরুষকে ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী করার মিশন

নারী ও পুরুষকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘SMARTOS’। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের ২০ হাজার নারী ও পুরুষকে ঘরে বসেই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যবসায় দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে। গত ক্যাম্পেইনে প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার নারী ও পুরুষকে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেয়।

ক্যাম্পেইনটির অন্যতম প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সবুজ হোসেন। তাঁর মতে, একজন নারী ও পুরুষকে যখন নিজের দক্ষতা অর্জন করেন, তখন শুধু তাঁর নিজের জীবনই নয়; বরং পুরো পরিবার ও সমাজ ইতিবাচকভাবে পরিবর্তিত হয়।

সবুজ হোসেন বলেন, ‘বর্তমানে প্রযুক্তির কল্যাণে শেখার জন্য বড় কোনো অবকাঠামোর প্রয়োজন নেই। একজন নারী ও পুরুষকে হাতে যদি একটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে দেশের যেকোনো প্রান্ত থেকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া সম্ভব। সব ক্লাস অনুষ্ঠিত হবে “জুম”-এর লাইভ প্ল্যাটফর্মে। ফলে ঘরে বসেই সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি তাঁরা পাবেন ২৪ ঘণ্টার বিশেষ কমিউনিটি গ্রুপে বিনা মূল্যে অনলাইন সাপোর্ট এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানের সুযোগ।’

SMARTOS সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং নারী ও পুরুষদের বাস্তব কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এ জন্য অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুযোগ। সেগুলোর মধ্যে রয়েছে দুই হাজার জনের বিশেষ ইন্টার্নশিপ, শীর্ষ ১০ নারী ও পুরুষকে শিক্ষার্থীর জন্য বিশেষ স্কলারশিপ, যোগ্য শিক্ষার্থীদের জন্য SMARTOSতে সরাসরি চাকরির সুযোগ। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী আজীবন কমিউনিটি এক্সেস এবং নারী মেন্টরদের নিয়মিত গাইডলাইন পাবেন।

‘প্রতিষ্ঠার পর থেকে SMARTOSতে প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী বিভিন্ন ডিজিটাল স্কিলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তাঁদের সম্মিলিত আয় ইতিমধ্যে ১১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা। বিশেষ করে নারী ও পুরুষদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম অঙ্গীকার।’

২০১৭ সালে SMARTOS দুই হাজার নারীকে বিনা মূল্যে ডিজিটাল প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। সেই সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবার আবারও ২০ হাজার নারীকে দক্ষ করে তোলার এই বৃহৎ ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিনির্ভর দক্ষতা, অভিজ্ঞ প্রশিক্ষক ও দীর্ঘমেয়াদি সহযোগিতার সমন্বয়ে SMARTOS র এই উদ্যোগ দেশের নারী ও পুরুষদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এমন উদ্যোগ বাংলাদেশের নারী ও পুরুষদের ডিজিটাল অর্থনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

5/5 - (1 vote)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our Client

business-logo
business-logo
hid-powering-trusted-identities
PPLlogo
unisel
robi
Smart-Fashion-Buying-House
Tiger-online-Shopping
ftv-news

Our Student

Afsana
Aowal
Based
Bullal
Harun
Hossen
Kazi
mehdi
Rajaul